ঢাকাWednesday , 21 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বল হাতেও ভেল্কি দেখাচ্ছেন আশরাফুল

Link Copied!

ashrafulস্পোর্টস ডেস্ক : ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ফতুল্লায় মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ। ঢাকা মেট্রোর হয়ে খেলছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল। ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশ দলের প্রাক্তন এই অধিনায়ক।
মঙ্গলবার ব্যাট হাতে ঢাকা মেট্রোর বিপর্যয়ের সময় হাল ধরেন। খেলেন ৩৯ রানে মূল্যবান ইনিংস। যা ছিল ঢাকা মেট্রোর ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সাদমান ইসলামের ৪৭ ও আশরাফুলের ৩৯ রানে ভর করে ঢাকা মেট্রো ১৬৬ রানের সংগ্রহ পায়।
এরপর বুধবার বল হাতেও ভেল্কি দেখিয়েছেন আশরাফুল। ১৫ ওভার বল করে ৩ মেডেনসহ ৪৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বল হাতে ঢাকা মেট্রোর যে দুজন বোলার ৩টি করে উইকেট নিয়েছেন তার একজন আশরাফুল।
বুধবার আশরাফুল তার শিকারে পরিণত করেন নাদিফ চৌধুরী, ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরীফ ও বোলার নাজমুল ইসলামকে। নাফিদ ঢাকা মেট্রোর আশরাফুলের বল খেলতে গিয়ে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন। আর মোহাম্মদ শরীফ, আশরাফুলের বলে স্ট্যাম্পড হন। তাকে স্ট্যাম্পড করেন ঢাকা মেট্রোর উইকেটরক্ষক জাবিদ হোসেন। আর শেষ ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেনকে সরাসরি বোল্ড করেন আশরাফুল। তাতে ১৮৭ রানেই গুটিয়ে যায় ঢাকার ইনিংস।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখনো রানের খাতা খুলতে পারেননি আশরাফুল। বৃহস্পতিবার তৃতীয় দিন তিনি ব্যাট করতে নামবেন।