ঢাকাTuesday , 20 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘থার্টি ফার্স্ট নাইট’ মাতাবেন নায়লা

Link Copied!

naila-3বিনোদন রিপোর্ট : রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজন করা হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন’। আর এ পার্টি মাতাবেন আলোচিত মডেল নায়লা নাঈম।
আগামী ৩১ ডিসেম্বর রাতের এ আয়োজনটি করছে ড্রিম মাল্টিমিডিয়া। এতে নায়লা নাঈমের একঘণ্টার পরিবেশনা থাকছে। এছাড়া থাকবে ডিজে, সংগীত, ফ্যাশন শোসহ বেশ কিছু আয়োজন। তবে আয়োজনের মূল আকর্ষণ হলেন নায়লা।
নায়লা বলেন, ‘গতবারও ঢাকায় এদিনে একটি পার্টি হয়েছিল, সেটাতে আমি ছিলাম। এবারও আশা করি, সমস্যা হবে না। আমরা সবার সঙ্গে পার্টিটি উপভোগ করব। আর আমার পরিবেশনা একঘণ্টার হলেও পার্টির মাঝে মাঝে নাচবো আমি।’
অনুষ্ঠানটি শুরু হবে রাত ৮টায়, চলবে মধ্যরাত পর্যন্ত। আর এর টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান টিকিট চাই-এ।