ঢাকাFriday , 14 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুন-প্রতারণার দায়ে ৩১ বিদেশি আটক

Link Copied!

Foren-1নিজস্ব প্রতিবেদক : খুন, প্রতারণা, মাদক, অবৈধ বসবাসসহ বিভিন্ন অপরাধে লিপ্ত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩১ বিদেশি নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় জানানো হয়, রামপুরা, গুলশান, উত্তরা (উত্তর ও পশ্চিমমে) মোট ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে এই ৩১ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে রামপুরা বনশ্রী থেকে ১১ বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন গাম্বিয়া, একজন সেনেগাল, দুইজন উগান্ডা এবং পাঁচজন নাইজেরিয়ান।
একইভাবে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে চার বিদেশিকে আটক করে। এর মধ্যে তিনজন উগান্ডা ও একজন কেনিয়ার।
উত্তরা পশ্চিম থেকে দুই নারীসহ আটক করা হয় ১৬ বিদেশিকে। এর মধ্যে নাইজিরিয়ান সাতজন, ক্যামেরুনের চারজন, আইভোরিকোস্ট দুই, টোগো এক, মালির এক ও মোজাম্বিকের এক নাগরিক রয়েছে।
ডিবির ডিসি (পশ্চিম ও উত্তর) শেখ নাজমূল আলম বিদেশিদের ভিসা ও পাসপোর্টের মেয়াদ যাচাই-বাছাই করে বাড়ি ভাড়া দেয়ার জন্য বাড়িয়ালাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এদের বিরুদ্বে ফরেনার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।’
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ডিবি ডিসি দক্ষিণ কৃষ্ণপদ রায়, এডিসি দক্ষিণ আব্দুল আহাদ।