ঢাকাMonday , 19 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের রানের রেকর্ড

Link Copied!

nairক্রীড়া ডেস্ক : নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারত। করুন নায়ারের ট্রিপল সেঞ্চুরি, লোকেশ রাহুলের ১৯৯, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ফিফটিতে চেন্নাই টেস্টে ভারত প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৭৫৯ রানে।
টেস্টে ভারতের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৯ উইকেটে ৭২৬, ২০০৯ সালে মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার চেন্নাইয়ে ভারতের ৭৫৯ ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলেরও সর্বোচ্চ সংগ্রহ। সব মিলিয়ে সপ্তম সর্বোচ্চ।
নিজেদের প্রথম ইনিংসে ৪৭৭ রান করা ইংল্যান্ড এখন ম্যাচ বাঁচাতে লড়ছে। ২৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীরা চতুর্থ দিন শেষ করেছে বিনা উইকেটে ১২ রানে।
৪ উইকেটে ৩৯১ রান নিয়ে সোমবার চতুর্থ দিন শুরু করেছিল ভারত। ৭১ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন নায়ার। তার সঙ্গে ১৭ রান নিয়ে দিন শুরু করা মুরালি বিজয় ব্যক্তিগত খাতায় আর ১২ রান যোগ করেই অভিষিক্ত লিয়াম ডসনের প্রথম শিকারে পরিণত হন। এরপর ষষ্ঠ উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের (৬৭) সঙ্গে ১৮১ ও সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজার (৫১) সঙ্গে ১৩৮ রানের বড় দুটি জুটি গড়ে মাইলফলকে পৌঁছান নায়ার।
লাঞ্চের আগে ১৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা নায়ার চা বিরতির পর সেটিকে রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। ব্যক্তিগত ১৯৭ রান থেকে কিটন জেনিংসকে চার হাঁকিয়ে ৩০৬ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। এরপর ডাবল সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরি রূপ দিতে খেলেছেন আর মাত্র ৭৫ বল! এরপরই ইনিংস ঘোষণা করে ভারত। নায়ার ৩৮১ বলে ৩২টি চার ও ৪টি ছক্কায় ৩০৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন, গড়েন বেশ কিছু রেকর্ডও।