ঢাকাMonday , 19 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিকে ছুটি ৮৫ দিন

Link Copied!

schoolনিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২০১৭ শিক্ষাবর্ষে ৮৫ দিন ছুটি থাকবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। একই সঙ্গে এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ৬ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে অর্ধ-বার্ষিক বা প্রাকনির্বাচনী পরীক্ষা নিতে হবে। ফল প্রকাশ করতে হবে ৫ আগস্ট। ১১ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা নিয়ে ৫ নভেম্বর ফল প্রকাশ করতে হবে। ২৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নিতে হবে। ফল প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর।
ছুটির তালিকা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে সাপ্তাহিক বন্ধ ছাড়া মোট ছুটি ৮৫ দিন।