ঢাকাSunday , 18 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়লেন রোনালদো

Link Copied!

ronaldo7ক্রীড়া ডেস্ক : ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
আরেকটি কীর্তিও গড়েছেন চারবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়। একই বছরে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ব্যালন ডি’অর ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা একমাত্র খেলোয়াড় তিনিই।
রোনালদোর হ্যাটট্রিকেই রোববার ইয়োকোহামাতে স্বাগতিক জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের হয়ে এটা রোনালদোর ৪০তম হ্যাটট্রিক।
১২ ম্যাচে ১৬ গোল করে গত মে মাসে রিয়ালকে ১১তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর পর রোনালদো জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো এনে দেন ইউরোর শিরোপা। এ বছর রোনালদোর ব্যালন ডি’অর জেতাটা তাই অনুমিতই ছিল। জাপানে থাকতেই কদিন আগে ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ২০১৬ সালটাকে রাঙিয়ে রাখলেন ৩১ বছর বয়সি এই ফুটবলার।