ঢাকাFriday , 16 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনা-আদিত্যর প্রেমে নতুন হাওয়া

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেকআপের পর থেকেই শোনা যাচ্ছিল, নতুন বাড়িতে উঠছেন রণবীর কাপুর। সম্প্রতি নিজের নতুন বাড়িতে ওঠেন এ অভিনেতা।
এ উপলক্ষে গত ১৪ ডিসেম্বর একটি পার্টিরও আয়োজন করা হয়। রণবীরের পার্টিতে তার ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকলেও ছিলেন না তার বন্ধু আদিত্য রয় কাপুর। রণবীরের পার্টির পরিবর্তে তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে অন্য একটি পার্টিতে ছিলেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদামাধ্যম।
বলিউড ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুরের ঘনিষ্ঠ বন্ধুদের একজন আদিত্য রয় কাপুর। ক্যাটরিনা আমন্ত্রণ না পেলেও বন্ধুর বাড়িতে পার্টির আমন্ত্রণ নিশ্চয় পেয়েছিলেন আদিত্য। কিন্তু সেই পার্টিতে উপস্থিত না হয়ে ক্যাটরিনার সঙ্গে পার্টি করায় ক্যাটরিনা-আদিত্য প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। এরই মধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে এ নিয়ে কানাঘুষা।
এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে ব্রেকআপের পর আদিত্যর সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা। ফিতুর সিনেমার সেটে নাকি তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয় এবং পরবর্তীতে তা প্রেম পর্যন্ত গড়ায়। যদিও প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে আদিত্য-ক্যাটরিনা জানিয়েছেন, তারা খুব ভালো বন্ধু।