ঢাকাFriday , 16 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপুর বিয়ের খবর নাই পাড়াপড়শির ঘুম নাই

Link Copied!

OPUবিনোদন ডেস্ক : প্রবাদে আছে- ‘যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই’। তেমনটাই ঘটেছে ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রে। আজ বুধবার রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে অপুর। পাত্র যশোরের তন্ময় বিশ্বাস। এ মর্মে একটি খবর বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়। যদিও এ প্রসঙ্গে জানার জন্য অপুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন। অপুর আত্মীয়-স্বজনও এ বিষয়ে কিছু জানেন না। এমনকি অপু নিজেও এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করেননি। তারপরও সংবাদের শিরোনাম হয়েছে-অপুর বিয়ে!
চিত্রনায়িকা অপু বিশ্বাস বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এরপর থেকেই তাকে নিয়ে গুজবের শেষ নেই। এরমধ্যে উল্লেখযোগ্য গুজব হলো, শাকিব খানের সঙ্গে অপুর বিয়ে, বাচ্চা জন্মসহ নানা কথা ছড়িয়েছে চলচ্চিত্র পাড়ায়। এ নিয়ে যে যার মতো করে তথ্য জেনে খবর প্রকাশ করেছেন। বলা চলে পুরো বছরজুড়ে সিনেমার শুটিংয়ে না থাকলেও খবরের শিরোনাম হয়েছেন অপু।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ চিত্রনায়িকার আজ বিয়ে হচ্ছে অথচ বিয়ের বিষয়টি চলচ্চিত্রাঙ্গনের কেউই জানেন না। এ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন কেনইবা অপু গোপনে বিয়ে করবেন? তবে এসব প্রশ্ন প্রশ্নই থেকে গেছে। অপুর বিয়ের খবর প্রথম প্রকাশ পায় জিতু নামের একটি ফেসবুক আইডি থেকে। এর পরেই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল খবরটি প্রকাশ করে। যদিও খবর প্রকাশের পর জিতু তা অস্বীকার করেন। তিনি জানান, এর পুরোটাই ছিল ফান। তন্ময় তার বন্ধু। তাকে নিয়ে মজা করতে গিয়ে বিষয়টি সিরিয়াস হয়ে গেছে।
এ প্রসঙ্গে জিতু ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন : ‘বাংলাদেশের সকল অনলাইন নিউজ ও মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অপু বিশাস ও তন্ময় বিশ্বাসের বিয়ে নিয়ে করা পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, এটা শুধুমাত্র একটা ফান ছিল। আমি আমার এমন কাজের জন্য সকলের নিকট দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি।’
তার মানে দাঁড়ালো বিয়ের বিষয়টা গুজবই ছিলো। অপু বর্তমানে ভারতের শিলিগুড়িতে তার মায়ের সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।
অপু অভিনীত ‘ভালোবাসা ২০১৬’ সিনেমাটি শুটিংয়ের অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জি সরকার। এছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সার পরিচালিত ‘মা’ সিনেমার শুটিং অপুর কারণে আটকে আছে। হঠাৎ অপু মিডিয়া থেকে অন্তরালে চলে যাওয়ায় এসব সিনেমার প্রযোজক ও পরিচালক বিপাকে পড়েছেন। প্রযোজককে পড়তে হয়েছে আর্থিক ক্ষতির মুখে। তবে উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে কালাম কায়সারের ‘মা’ সিনেমার গল্প পরিবর্তন করে অপুর স্থানে নতুন নায়িকা নিয়ে কাজ করা হবে বলে জানা গেছে।