ঢাকাFriday , 16 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : অ্যান্তোনেল্লা রোকুজ্জো। লিওনেল মেসির বাল্যকালের বান্ধবী। তার সঙ্গেই বহুবছর ধরে একই ছাদের নিচে বাস করছেন গ্রহের সেরা ফুটবলার মেসি।
তাদের ঘর আলো করে ইতিমধ্যে দুটি সন্তানও এসেছে (বড় ছেলে থিয়াগোর বয়স ৪ বছর। আর ছোট ছেলে মাতেওর বয়স ১ বছর)। কিন্তু বিয়ের কাজটা সারা হয়নি তাদের। অবশেষে বিয়েটাও সেরে ফেলতে যাচ্ছেন লিওনেল মেসি।
২০১৭ সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যান্তোনেলা রোকুজ্জোকে ‘আই ডু’ বলবেন বার্সার সুপারস্টার মেসি। এমনই সংবাদ প্রকাশিত হয়েছে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে। বিয়ে করার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেসি ও রোকুজ্জো।
তবে বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাব্য স্থান লিওনেল মেসি ও রোকুজ্জোর জন্মস্থান আর্জেন্টিনায়। যেখানে তারা প্রথম সাক্ষাৎ করেছিলেন। ২০১৭ সালের গ্রীষ্মে অথবা শীতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির বিয়ের অনুষ্ঠানে বার্সেলোনার উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেবেন বলে জানা গেছে।
অ্যান্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে লিওনেল মেসির বাল্যকালের প্রেম থাকলেও তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হয় ২০০৭ সালে। ২০১০ সালে রোকুজ্জোকে কাতালানে নিয়ে আসেন মেসি। এরপর থেকে সেখানেই বাস করছেন দুজন।
মেসিও ফুটবল ক্যারিয়ারে মডেল অ্যান্তোনেল্লা রোকুজ্জোর ভূমিকা অনেক। তাইতো কখনোই তিনি ভুলে যাননি তার বাল্যকালের বান্ধবীকে। তার সঙ্গেই বাকিটা জীবন কাটিয়ে দিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি।