ঢাকাFriday , 16 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ডের অভিহিত মূল্যের ৭৫ শতাংশ ঋণসীমা

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডসমূহ লিয়েন বা জামানত হিসেবে রেখে বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণসীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এক সার্কুলার জারি করেছে।
দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসকেও জানিয়ে দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডসমূহ লিয়েন বা জামানত হিসেবে রেখে ক্রয়কৃত বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণসীমা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকের ক্রয়কৃত বন্ডসমূহ তার নিজ নামে নেওয়া ঋণের বিপরীতে লিয়েন/জামানত হিসেবে রাখতে পারবে।