ঢাকাThursday , 15 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদুল্লাহ হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে

Link Copied!

dhaka-universityনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে যাচ্ছে হলের প্রাক্তন ছাত্ররা। এজন্য সাবেক ঢাকা হল ও বর্তমান শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্রদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হতে আহ্বান জানানো হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা এবং এ সংক্রান্ত প্রচার উপকমিটির আহ্বায়ক স. ম. গোলাম কিবরিয়া এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলীকে আহ্বায়ক ও ডাকসুর সাবেক সহসাধারণ সম্পাদক মাহবুবুল আলম ভূইয়াকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রাথমিক কর্মসূচি হিসেবে ৩০ ডিসেম্বর শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্রদের সম্মিলন ও বনভোজনের আয়োজন করা হয়েছে।
সম্মিলন ও বনভোজনে অংশ নিতে প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী (০১৭৬১৪৯৪৬০১) এবং মাহবুবুল আলম ভূইয়ার (০১৮১৯৯৬৪৫৭২) সঙ্গে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।