ঢাকাThursday , 15 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে ‘হাফ গার্লফ্রেন্ড’ হননি ক্যাটরিনা

Link Copied!

catrinaবিনোদন ডেস্ক : মুহিত সুরি পরিচালিত হাফ গার্লফ্রেন্ড সিনেমায় অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর। তবে সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে ক্যাটরিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ক্যাটরিনা সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করেছিলেন, কিন্তু তিনি পরিচালককে অন্য কোনো নায়িকা বেছে নিতে বলেন। কারণ তিনি মনে করেন অর্জুনের চেয়ে তাকে বয়সে বড় দেখাবে।’
‘বিষয়টি হয়েছে আদিত্য রয় কাপুরের সঙ্গে ফিতুর এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বার বার দেখো সিনেমায় অভিনয়ের পর। মুহিত ক্যাটরিনার সততা দেখে মুগ্ধ হয়েছেন এবং শ্রদ্ধা কাপুরকে চুক্তিবদ্ধ করেছেন। তিনি ক্যাটরিনাকে এও জানিয়েছেন, হাফ গার্লফ্রেন্ড সিনেমার পর ভালো কোনো চিত্রনাট্য নিয়ে তিনি আবারো ক্যাটরিনার কাছে যাবেন।’, বলেন তিনি।
ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা বার বার দোখো। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের সঙ্গে তার সিনেমা জাগ্গা জাসুস। এছাড়া খুব শিগগিরই সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন তিনি।