ঢাকাThursday , 15 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরে পরীমনির ‘কত স্বপ্ন কত আশা’

Link Copied!

pori-moniবিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকে সর্বাধিক সংখ্যক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমনি। তারই ধারাবাহিকতায় সবাইকে অবাক করে দিয়ে অভিষেকের বছরই তার অভিনীত ছয়টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
চলতি বছরেও তার অভিনীত তিনটি সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আরো একটি সিনেমা এ বছর মুক্তি পাবে বলে জানা গেছে। অভিষেকের দুই বছরের মাথায় প্রায় এক ডজন সিনেমা মুক্তি পাওয়া ক্যারিয়ারের জন্য শুভ সংকেতই বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
আসছে বছরের শুরুর দিকে তার অভিনীত ‘কত স্বপ্ন কত আশা’ শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। ওয়াকিল আহম্মেদ পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নতুন বছরের ১৩ জানুয়ারি সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন এ নির্মাতা।
এ প্রসঙ্গে ওয়াকিল আহম্মেদ বলেন, ‘‘কত স্বপ্ন কত আশা’ সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসাও করেছেন। আগামী ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। তবে এর আগেও সিনেমাটি মুক্তি পেতে পারে। বছরের প্রথম সপ্তাহে ডেট খালি থাকলে আমরা প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি দিব।’
গত বছরের ৩ জানুয়ারি সিনেমার শুটিং শুরু হয়েছিল। এর পর দেশের বিভিন্ন লোকেশনে এর দৃ্শ্যায়ন হয়েছে। ‘কত স্বপ্ন কত আশা’ চলচ্চিত্রে বাপ্পি, পরী ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল প্রমুখ।
পরী অভিনীত অর্ধডজন সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমাগুলো আগামী বছর পর্যায়ক্রমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
২০১৫ সালে শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে পরীমনির। মাত্র দুই মাসের মাথায় এপ্রিলে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘পাগলা দিওয়ানা’। এটি পরিচালনান করেন ওয়াজেদ আলী সুমন। এরপর এস. এ. হক অলীকের ‘আরো ভালোবাসবো তোমায়’, ফারুক ওমরের ‘লাভার নাম্বার ওয়ান’, রাকিবুল আলম রাকিবের ‘নগর মাস্তান’, রওশন আরা নিপার ‘মহুয়া সুন্দরী’মুক্তি পায়।
এছাড়াও চলতি বছর পরীমনি অভিনীত ‘পুড়ে যায় মন’, মন জানে না মনের ঠিকানা’, শফিক হাসানের ‘ধুমকেতু’, ও ‘রক্ত’ শিরোনামের সিনেমা মুক্তি পেয়েছে।