ঢাকাThursday , 15 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের পরবর্তী প্রস্তুতি ম্যাচ শুক্রবার

Link Copied!

CRICKET-BAN-SRIস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাম্প করার পাশাপাশি বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের দুটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বুধবার সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে। আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেটি অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর শুক্রবার। প্রতিপক্ষ বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার।
অবশ্য বুধবার বৃষ্টি আইনে বাংলাদেশ ৮ ওভারে ৮৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়। তার আগে সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। ১৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই বৃষ্টি হানা দেয়। সে কারণে বাংলাদেশের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা।