ঢাকাWednesday , 14 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক সিনেমার পারিশ্রমিক ১৫ কোটি!

Link Copied!

Kongonaবিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে সিনেমা নির্মাণের কৌশলগত যেমন পরিবর্তন হয়েছে তেমনি নির্মাণেও ব্যয় বেড়েছে। এদিকে অভিনয়শিল্পীরাও পারিশ্রমিক হাঁকাচ্ছেন চড়া দামে।
বলিউডের অনেক অভিনয়শিল্পী পারিশ্রমিক হিসেবে বড় অঙ্কের অর্থ নিয়ে থাকেন। তবে তেমন অভিনয়শিল্পীর সংখ্যা খুব অল্প। এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত এক সিনেমায় অভিনয়ের জন্য ১৫ কোটি রুপি দাবি করেছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করছেন ‘পদ্মাবতী’ শিরোনামের চলচ্চিত্র। এ সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১২ কোটি রুপি। এবার দীপিকাকে পেছনে ফেলে একটি সিনেমার জন্য এই চড়া মূল্য হাঁকিয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে কঙ্গনা রাণৌত পরিষ্কার করে কিছু বলেননি। বরং চোখ গরম করে বলেন, ‘আমি কত টাকা পারিশ্রমিক নিবো তা আমার ব্যাপার। অন্যরা কেন এ বিষয়ে মাথা ঘামাবে? এটা আমি জানলেই হবে।’
তবে কোন সিনেমার জন্য এই পারিশ্রমিক চেয়েছেন প্রকাশিত প্রতিবেদনে তা জানা যায়নি। বিশাল ভরদ্বাজের রেঙ্গুন ও হ্যানসাল মেহেতার সিমরান সিনেমায় অভিনয় করছেন কঙ্গনা। আগামী বছর এ সিনেমা দুটি মুক্তি পাবে।