ঢাকাTuesday , 13 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তির আবেদন ২০ ডিসেম্বর থেকে শুরু

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে চলবে এই কার্যক্রম।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।