ঢাকাMonday , 12 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনিংস জয়ে সিরিজ ভারতের

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : মুম্বাই টেস্টে ইনিংস পরাজয়টাও এড়াতে পারল না ইংল্যান্ড। সিরিজের চতুর্থ এই টেস্ট ইনিংস ও ৩৬ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল বিরাট কোহলির ভারত।
চতুর্থ দিনেই জয়ের সুবাস পেয়ে গিয়েছিল ভারত। সোমবার শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে ৪ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৯ রান। ইংলিশরা যাকে নিয়ে ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখছিল, সেই জনি বেয়ারস্টো ফিরলেন দিনের তৃতীয় ওভারেই। ৫০ রান নিয়ে দিন শুরু করা বেয়ারস্টো রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ। আগের দিন দুটি রিভিউ নিয়ে বেঁচে গেলেও এদিন আর রক্ষা হয়নি।
নিজের পরের ওভারে এসে দারুণ এক ডেলিভারিতে ক্রিস ওকসকে বোল্ড করে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন অশ্বিন। পরের ওভারে এসে আবার উইকেট, এবার তার বলে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে ফিরলেন আদিল রশিদ। নিজের টানা তৃতীয় ওভারেও উইকেট পেলেন অশ্বিন। তার বলে জেমস অ্যান্ডারসন মিড অনে উমেশ যাদবের হাতে ক্যাচ দিতেই ম্যাচ শেষ। শেষ দিনে ইংল্যান্ড টিকল মোটে ৮ ওভার! দুই ইনিংসেই ৬ উইকেট করে ম্যাচে ১২ উইকেট অশ্বিনের।
ভারতের জয়ে তুলির শেষ আঁচড়টা অশ্বিন দিলেও ইনিংস জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মূলত বিরাট কোহলি ও জয়ন্ত যাদব। কোহলির ২৩৫ আর নয়ে নেমে জয়ন্তর ১০৪ রান, অষ্টম উইকেটে এই দুজনের রেকর্ড ২৪১ রানের জুটিত ভারত পেয়েছিল ২৩১ রানের লিড। নিজেদের দ্বিতীয় ইনিংসে সেটিই টপকাতে পারল না ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৪০০ করেও ইনিংস হারের ক্ষত কি সহজেই শুকাবে কুক-রুট-মঈনদের? ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে প্রথম ইনিংসে ৪০০ করেও এই প্রথম হারল কোনো দল! সব মিলিয়ে প্রথম ইনিংসে ৪০০ করে ইনিংস হারের তৃতীয় ঘটনা এটি। এর মধ্যে দুটিই ইংল্যান্ডের, একটি শ্রীলঙ্কার।
অন্যদিকে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল কোহলির ভারত। এর আগেও একবার ১৭ ম্যাচ অপরাজিত ছিল ভারত, ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে। পাশাপাশি ভারতীয়রা জিতল টানা পঞ্চম সিরিজ, এমনটাও নিজেদের ইতিহাসে মাত্র একবারই করতে পেরেছে ভারত, ২০০৮ থেকে ২০১০ সালে তারা টানা ৫টি টেস্ট সিরিজ জিতেছিল। চলতি বছর এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে টেস্টে অপরাজেয় ভারত।