ঢাকাSunday , 11 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারিতে সুফি ফেস্ট

Link Copied!

sufiনিজস্ব প্রতিবেদক : আগামী জানুয়ারিতে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সুফি গানের উৎসব ‘সুফি ফেস্ট’ আয়োজন করা হবে। গত সোমবার আর্মি স্টেডিয়ামে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের। সমাপনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন দক্ষিণ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভালের মতো বড় সংগীত উৎসব আয়োজনের অনুরোধ জানান। তিনি পর্যাপ্ত নিরাপত্তারও আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে জানুয়ারিতে সুফি ফেস্ট আয়োজনের ঘোষণা দেন আবুল খায়ের।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন।