ঢাকাSunday , 11 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জায়েদের ‘খোদার কসম’

Link Copied!

jayedবিনোদন ডেস্ক : একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। এবার তিনি চুক্তিবদ্ধ হলেন ‘খোদার কসম’ শিরোনামের নতুন সিনেমায়। সিনেমাটি পরিচালনা করবেন জি সরকার।
এ প্রসঙ্গে পরিচালক জি সরকার বলেন, ‘আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু করব। এরই মধ্যে অন্যান্য শিল্পীদের নাম ঘোষণা করব। তবে নায়িকার বিষয়টি চূড়ান্ত করিনি। কারণ এটা চমক হিসেবে রাখছি।’
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘‘গতকাল (২৭ নভেম্বর) ‘খোদার কসম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এ সিনেমায় আমি আর মিশা ভাই দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করব। সিনেমার গল্প ভালো। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’
ছটকু আহমেদের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এতে খল অভিনেতা মিশা সওদাগরকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি মোহাম্মদ আসলামের ‘সমাধান’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এছাড়া তিনি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমার শুটিং করছেন। এদিকে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।