ঢাকাSunday , 11 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেস্টার ঝড়ে উড়ে গেল গার্দিওলার সিটি

Link Copied!

mansityস্পোর্টস ডেস্ক : গত মৌসুমে দুর্দান্ত সব গোলে লেস্টার সিটিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন জেমি ভার্ডি। কিন্তু এবার শুরু থেকে তাকে চেনারূপে দেখা যায়নি। তবে ইংলিশ লিগে গতকাল রাতে আবারও খুনে চেহারায় দেখা গেছে ভার্ডিকে।
জেমি ভার্ডির দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটি। তাদের জয়ের দিন বাকি গোলটি করেন অ্যান্ডি কিং। আর ম্যানসিটির হয়ে একটি করে গোল করেন আলেকজান্ডার কোলারভ ও নোলিতো।
চেনা মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শক্তিশালী ম্যানসিটিকে ভালোই চেপে ধরেছিল গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার। ম্যাচের মাত্র ২০ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়তে হয় সিটিজেনদের। ম্যাচ শুরুর ৩ মিনিটেই দলের হয়ে গোল করে লিড পাইয়ে দেন ভার্ডি। দুই মিনিট পরেই গোল করেন কিং। আর ম্যাচের ২০ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ভার্ডি।
বিশ্রামের পর মাঠে নেমে ৭৮ মিনিটে নিজের তৃতীয় গোলে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন ভার্ডি। তবে ৮২ মিনিটে কোলারভ একটি গোল করে ম্যানসিটির দর্শকদের হতাশা কমান। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে নোলিতো আরো একটি গোল করে শুধু ব্যবধান কমান। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৪-২ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার ম্যানসিটি।
ইংলিশ লিগে অপর ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল। গানারদের জয়ে একটি করে গোল করেন থিও ওয়ালকট, মেসুত ওজিল ও অ্যালেক্স ওবি।
এ ম্যাচে জয়ের ফলে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বর অবস্থানে রয়েছে লেস্টার সিটি। আর ১৫ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে ম্যানসিটি। আর ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।