ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ঝলকে জয়ার ‘বিসর্জন’

Link Copied!

Joya-Ahsanবিনোদন ডেস্ক : দুই বাংলার পরিচিত মুখ জয়া আহসান। বাংলাদেশের রুপালি পর্দার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন টলিউড সিনেমায়। এবার তিনি অভিনয় করছেন ওপার বাংলার ‘বিসর্জন’ শিরোনামের চলচ্চিত্রে।
কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করছেন আবির। এতে পরিচালক কৌশিক নিজেও অভিনয় করছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির লোগো পোস্টার।
সিনেমা প্রসঙ্গে নির্মাতা কৌশিক গাঙ্গুলি বলেন, ‘এ সিনেমার গল্পের মধ্যে একটা পুরোনো দিনের অনুভূতি আছে। এটি গ্রামের গল্প। এক বিধবা বাংলাদেশি মেয়ের সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে সিনেমার কাহিনি এগিয়েছে। সীমান্ত টেনে যে প্রেমকে ভাগ করা যায় না তা দেখানো হয়েছে।’
এ সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘‘কৌশিকদার পরিচালনায় কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। এর আগে ‘আবর্ত’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছি। এবার তার পরিচালনায় অভিনয় করছি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত আমি।’’
সিনেমাটির সংগীতায়োজন করেছেন দোহারের কালিকা প্রসাদ। অপেরা মুভিজের ব্যানারে নির্মিত এ সিনেমাটি আগামী ১ বৈশাখ মুক্তি পাবে বলেও জানা গেছে।
বাংলাদেশি নির্মাতা নূরুল আলম আতিক নির্মাণ করছেন ‘লাল মোরগের ঝুটি’ শিরোনামের সিনেমা। এতেও অভিনয় করছেন জয়া। কিছুদিন আগে দেশে এসে এ সিনেমার শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী।