ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা খেলোয়াড়দের মারতে যাচ্ছি

Link Copied!

gardiolaস্পোর্টস ডেস্ক : সেপ ব্লাটারের পর ফিফার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েই ফুটবলকে আরো প্রসারিত করার কথা জানিয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সবার কাছে ফুটবলকে পৌঁছে দিতে ৩২ থেকে সরিয়ে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছিলেন তিনি।
বিশ্বব্যাপী অনেকেরই সমর্থন পাওয়ায় সেদিকেই এগোচ্ছিলেন ইনফান্তিনো। কিন্তু বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা এমন প্রস্তাবের সঙ্গে একমত নন। তিনি মনে করছেন, ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করলে ক্লান্তিতে মারা যাবেন ফুটবলাররা।
এবার ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬ আসর আগের ১৬ দল থেকে বাড়িয়ে তা ২৪ দলে হয়েছিল। ইউরোর অভিজ্ঞতা থেকে গার্দিওলা মনে করছেন, ৪০ কিংবা ৪৮ দলে খেলা হলে খেলোয়াড়দের খুব পরিশ্রম করতে হবে।
শুক্রবার সাংবাদিকদের ম্যানসিটি কোচ গার্দিওলা জানান, ‘এটা কেবল ইংলিশ ফুটবল নয়। এখন তারা ৪৮ দল নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের কথা বলছে। আমরা খেলোয়াড়দের মারতে যাচ্ছি। আমরা খেলার গুণগত মান চাইছি আবার দলের সংখ্যাও বাড়াতে চাইছি, যাতে খেলোয়াড়রা কোনো বিশ্রাম না পায়। এটা তাদের ওপর খুব চাপ প্রয়োগ করবে। অনেক প্রতিযোগিতা ও অধিক ম্যাচ খেলোয়াড়দের ওপর আলাদা চাপ তৈরি করে।’
তবে খেলোয়াড়দের বিশ্রামের কথা জানালেও ফিফার সিদ্ধান্তকে সম্মান জানান গার্দিওলা, ‘আমরা তাদের সিদ্ধান্ত মেনে নেব। ফিফা এটা নির্ধারণ করবে। কারো ভালো না লাগলে সে সরে যাবে। আমি শুধু খেলোয়াড়দের দিকটা ভাবছি। তাদেরকে নিঃশ্বাস এবং উপভোগের জন্য একটু বিরতি দিতে হবে।’