ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল ২০১৭ তে থাকবেন না ওয়াসিম

Link Copied!

wasimস্পোর্টস ডেস্ক : আইপিএল ২০১৭ তে থাকতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও মেন্টর ওয়াসিম আকরাম। পেশাদারী অঙ্গীকার এবং সময় সীমাবদ্ধতার কারণে শাহরুখ খানের দলটিতে থাকতে পারবেন না পাকিস্তানের কিংবদন্তী এ বোলার। এ প্রসঙ্গে এক বিবৃতিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স জানায়, ‘বোলিং কোচ এবং মেন্টর ওয়াসিম আকরাম আসন্ন আইপিএল ২০১৭ মৌসুমে আমাদের সঙ্গে থাকতে পারবেন না। কিংবদন্তী এ অলরাউন্ডার পেশাদারী অঙ্গীকার এবং সময় স্বল্পতার জন্য থাকতে পারবেন না ।’
কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসুর জানান, ‘আমরা ওয়াসিম ভাইকে মিস করবো যিনি গত কয়েকবছর ধরে কেকেআর পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ এবং ২০১৪ সালে আমাদের শিরোপা জয়ে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।’
এদিকে কেকেআরকে মিস করার কথা জানিয়ে ওয়াসিম আকরাম জানান, ‘আমি কেকেআরের সহকর্মীদের আস্থা ও অন্তরঙ্গতাকে খুব ভালবাসি। এই দলের প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।আমি এই দলটির ড্রেসিং রুম খুব মিস করবো। আমি তাদের সাফল্য কামনা করছি।’