ঢাকাFriday , 9 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে প্রেক্ষাগৃহে সাঞ্জু-দিপালী

Link Copied!

dipali_sanjuবিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনেতা সাঞ্জু জন ও চিত্রনায়িকা দিপালী জুটি বেঁধে অভিনয় করেছেন ‘আমি তোমার হতে চাই’শিরোনামের সিনেমায়।অনন্য মামুন পরিচালিত এ সিনেমার মাধ্যমে বিজয় দিবসে প্রেক্ষাগৃহে হাজির হবেন এই জুটি। মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার ও কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সাঞ্জু-দিপালী ছাড়াও এতে আরো দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে। এছাড়া আরো অভিনয় করেছেন ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। এ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন বলিউডের আইটেমকন্যা রাখি সাওয়ান্ত।
সিনেমা প্রসঙ্গে দিপালী বলেন, ‘‘আমি তোমার হতে চাই’ সিনেমার কাজ যত্নসহকারে শেষ করেছি। তাছাড়া এ সিনেমার মাধ্যমে সাঞ্জু জনের সঙ্গে প্রথম কাজ করেছি। আমাদের দুজনের কাজের রসায়নও ভালো ছিল। আর এ সিনেমার আয়োজনও অনেক ভালো ছিল। সব কিছু মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি। সিনেমাটি প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস।