ঢাকাFriday , 9 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রেকআপের গুঞ্জন উড়ালেন রণবীর-দীপিকা

Link Copied!

dipika-ronbirsingবিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রিল লাইফে প্রায়ই জুটি বাঁধেন তারা। রিয়েল লাইফেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। যদিও তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি দুজনের কেউ-ই।
তবে কয়েকদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, সম্পর্কটা ভালো যাচ্ছে না রণবীর-দীপিকার। তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এমনকি তাদের প্রেমের সম্পর্কেও ফাটল ধরেছে।
তবে গুঞ্জন যে সত্য নয় তা প্রমাণ করেছেন রণবীর-দীপিকা। সম্প্রতি মুকেশ আম্বানির ভাতিজির বিবাহ পূর্ববর্তী একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা। অনুষ্ঠান শেষে পরস্পরের হাত ধরে হাসি মুখে বের হন তারা। এরপর গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এ জুটি।
রাম লীলা, বাজিরাও মাস্তানি’র পর তৃতীয়বারের মতো সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় অভিনয় করছেন রণবীর-দীপিকা। এছাড়া ডিসেম্বরে মুক্তি পাচ্ছে রণবীর অভিনীত বেফিকর সিনেমাটি। অন্যদিকে আাগমী জানুয়ারিতে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে দীপিকার।
রণবীর-দীপিকা ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, আলিয়া ভাট, জন আব্রাহাম, সোনাক্ষী সিনহা, ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি সহ আরো অনেকে।