ঢাকাThursday , 8 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালের সময়সূচিতে পরিবর্তন

Link Copied!

bpl1স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএলের এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ। বিপিএলের পর্দা নামার মাঝে দাঁড়িয়ে একটি ফাইনাল ম্যাচ। অপেক্ষার সময় দিন পেরিয়ে ঘন্টায় এসে দাঁড়িয়েছে।
আগামীকাল শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণ। বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে। যেখানে মুখোমুখি হবে বড় বাজেটের দল ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। তবে বিপিএলের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
আগের সময়সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬.১৫ টায় (সোয়া ছয়’টা)। আধঘন্টা এগিয়ে এসে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫.৪৫টায় (পৌনে ছয়’টায়)। বৃহস্পতিবার বিকেলে এক ই-মেইল বার্তায় এমনটিই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফাইনালের সময়সূচি :
তারিখ মুখোমুখি সময় ভেন্যু
৯ ডিসেম্বর ঢাকা-রাজশাহী সন্ধ্যা ৫.৪৫টা মিরপুর।