ঢাকাThursday , 8 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তি শিক্ষায় ভূমিকা রাখছে আইইউটি

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ওআইসি পরিচালিত ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) ইসলামী উম্মার মধ্যে প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষায় ব্যাপক ভূমিকা পালন করছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রূপান্তির করতে বদ্ধপরিকর। বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশে উন্নিত করতে আইইউটি বিশেষ অবদান রাখছে।
অনুষ্ঠানে ওআইসি মহাসচিবের পক্ষে বক্তব্য রাখেন সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) মো. নাইম খান, আইইউটির গর্ভনিং বোর্ডের চেয়ারম্যান ডা. মো. সাইদ আল আলাম আল জাহারানী, আইইউটির উপাচার্য প্রফেসর মুনাজ আহমেদ নূর প্রমুখ।
সমাবর্তনে আবরার ফায়েজ নামে এক ছাত্রকে ওআইসি মেডেল এবং মো. উমর ফারুক, তানভীর হাসান মেহেদি, মো. আসিফ হাসান অনিক ও উগান্ডার নাগরিক হামিছি রামাদানকে আইইউটি মেডেল দেওয়া হয়।