ঢাকাWednesday , 7 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তির ফল প্রকাশ

Link Copied!

dhaka-universityনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুর ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা গত ২ ডিসেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২ হাজার ২০০ আসনের বিপরীতে ৮ হাজার ৫০০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। প্রকাশিত ভর্তি পরীক্ষার ফল জানা যাবে www.admission.eis.bu.ac.bd ওয়েবসাইট থেকে।