ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নয় লাখের গাড়ি ৮ লাখে

Link Copied!

nanoঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের বাজারে নতুন আসা জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ির দাম কমল ১ লাখ টাকা। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর অনুরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গাড়ির দাম ৯ লাখ টাকা থেকে ১ লাখ টাকা কমিয়ে বিক্রির সিদ্ধান্ত নেন।
টাটা মোটরস বাংলাদেশ ও নিটল মোটরস যৌথভাবে দেশের বাজারে আনছে জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী গাড়ির দাম প্রাথমিকভাবে ১ লাখ টাকা কমিয়ে বিক্রির অনুরোধ জানান। তার অনুরোধের প্রতি সমর্থন জানান নিটল-নিলয়ের চেয়ারম্যান ও ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ। সে হিসেবে দেশের বাজারে গাড়িটির বিক্রয়মূল্য হবে ৭ লাখ ৯৫ হাজার টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সাইকা ও উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ।