ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারকে নিয়ে চিন্তিত ভক্তরা

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : আরও একটি গোলশূন্য এল ক্লাসিকো কাটালেন বার্সেলোনা তারকা নেইমার। ঘরের মাঠের ওই ম্যাচে গোলের দারুণ এক সুযোগ পেয়েও রিয়ালের গোলপোস্টের উপর দিয়ে বল গ্যালারিতে পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান এ তারকা।
সম্প্রতি নেইমারের গোলখরা আবারও নতুন করে ভাবনায় ফেলছে ভক্তদের। ঘরের মাঠে মেসি ও নেইমার গোল না পাওয়ায় ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা এখনো ৬ রয়ে গেছে তাদের।
শুধু কী এই এল ক্লাসিকো, লা লিগায় বার্সেলোনার হয়ে শেষ ৭ ম্যাচে কোনো গোলের দেখা পাননি নেইমার। প্রায় দুই মাস গোলখরার জন্য নিজেও হতাশ ২৩ বছর বয়সি এ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে বার্সেলোনা। কিন্তু নিষেধাজ্ঞার কারণে কাতালান ক্লাবটির জার্সি গায়ে ওই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। যেটা তার উপর খুব চাপ প্রয়োগ করতে পারে।
এছাড়া লা লিগায় পঞ্চম হলুদ কার্ডের জন্য ওসাসুনার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না নেইমার। এর মানে আগামী ১৮ নভেম্বর কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে তাকে দেখতে পাবে না ভক্তরা।
তবে নিজে গোল না পেলেও সতীর্থদের গোলে ঠিকই অবদান রেখে চলছেন নেইমার। ক্লাসিকোতে সুয়ারেজের একমাত্র গোলেও বলের যোগান দিয়েছিলেন তিনি। এছাড়া দলের সেরা তারকা লিওনেল মেসিকেও আক্রমনভাগে সহায়তা করে যাচ্ছেন নেইমার।