ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের ক্লাবে তেভেজ?

Link Copied!

tevezস্পোর্টস ডেস্ক : চীনের ক্লাব সাংহাই শেনহুয়াতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।চাইনিজ ক্লাবটি তাকে দলে ভেড়াতে বড় অঙ্কের টাকা অফার দিয়েছে বলে খবর স্থানীয় গণমাধ্যমের। সাংহাই শেনহুয়া জানিয়েছে, তেভেজের ব্যাপারে বোকা জুনিয়র্সের সঙ্গে তারা বিস্তারিত আলোচনা করেছে। তাকে দলে নিতে নাকি বছরে ৪০ মিলিয়ন ইউরোর অফার দিয়েছে সাংহাই।
২০১৮ সালের জুন পর্যন্ত বোকা জুনিয়র্সের সঙ্গে চুক্তি আছে ৩২ বছর বয়সি তেভেজের। তবে সাংহাই প্রেসিডেন্ট উ জিয়াহুইয়ের আশা, দ্রুতই তারা তেভেজকে দলে ভেড়াতে পারবেন।
সাংহাই প্রেসিডেন্ট শেনহুয়া নিউজকে বলেছেন, ‘আমরা ওকে দলে নিতে অনেক পরিশ্রম করছি। এটা নিশ্চিত করে বলতে পারি যে, এখানে যুগান্তকারী এক সমঝোতা হবে। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আমাদের সমর্থকদের খুশির খবর দিতে পারব।’
দুই মৌসুম জুভেন্টাসে কাটিয়ে ২০১৫ সালের জুলাইয়ে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেন তেভেজ। আর্জেন্টাইন স্ট্রাইকার লিগে চলতি মৌসুমে ৯ ম্যাচে করেছেন ২ গোল।