ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো

Link Copied!

Sergio_Agueroস্পোর্টস ডেস্ক : বড় একটা ধাক্কাই খেল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সহিংস আচরণের জন্য সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহো। আগুয়েরোর আর্জেন্টাইন সতীর্থ নিকোলাস ওটামেন্ডি নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচ।
ইতিহাদ স্টেডিয়ামে গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির কাছে ৩-১ গোলে হারা ম্যাচে ডিফেন্ডার ডেভিড লুইজকে বাজেভাবে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন আগুয়েরো।
পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়-কোচরা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাতে মাঠে বাজে পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সিটির তিন খেলোয়াড়কে শাস্তির কথা জানায়। চার ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো লেস্টার সিটি, ওয়াটফোর্ড, আর্সেনাল ও হাল সিটির বিপক্ষে খেলতে পারবেন না।