স্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগে ঘরের মাঠ ও নিজেদের দর্শকদের সামনে খেলতে নেমে চেলসির বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে ম্যানচেস্টার সিটি।
তবে চেলসির বিপক্ষে এমন হারের পর শিষ্যদের অভিনন্দন জানিয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। চেলসির বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস ও বার্নলির বিপক্ষে ম্যাচে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি।
তবে ওই দুই ম্যাচের চেয়ে চেলসির বিপক্ষে ম্যানসিটির পারফরম্যান্স অনেক ভালো ছিল বলে মনে করেন গার্দিওলা। দলের অলরাউন্ডিং পারফরম্যান্সে সন্তুষ্ট কাতালান এ কোচ।
এ প্রসঙ্গে চেলসির বিপক্ষে ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমার মনে হয়ে ঘরের মাঠে আমাদের দলটি বেশ ভালো খেলেছে। তবে আমরা হেরেছি। দলের খেলোয়াড়দের আরও দক্ষ হতে হবে। গত দুই ম্যাচের চেয়ে আমি এই ম্যাচের পারফরম্যান্সে বেশ খুশি। তবে আমি জয়ের জন্য খেলোয়াড়দের আরও ভালো করার কথা বলছি। তাদেরকে স্বাধীনভাবে পারফর্ম করে আরও ভালো করতে হবে। আমি জানি এই পারফরম্যান্সে আমি সন্তুষ্ট হলেও তারা হতে পারছে না।’

