ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়ার সঙ্গে জুটি বাঁধতে চান অভিষেক

Link Copied!

aishwaryaবিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে চান অভিষেক বচ্চন। রিয়েল লাইফে সাত পাঁকে বাঁধা পড়েছেন তারা। তাহলে জুটি বাঁধার কী আছে আবার, এমন প্রশ্ন অনেকের মনে আসতেই পারে।
শুধু রিয়েল লাইফে জুটি বাঁধেননি, রিল লাইফেও জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ২০১০ সালে শেষবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন এই জুটি। তারপর দীর্ঘদিন একসঙ্গে দেখা যায়নি তাদের। ঐশ্বরিয়া-অভিষেকের ভক্তদেরও চাওয়া আবার একসঙ্গে পর্দায় হাজির হোক তাদের প্রিয় অভিনয়শিল্পীরা।
তাই এবার দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে রুপালি পর্দায় হাজির হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন অভিষেক। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে অভিষেক বচ্চন বলেন, ‘আমি ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করতে চাই। এ কথা অনেকবার বলেছি। তোমরা একটি সিনেমা নির্মাণ করো। আমরা একসঙ্গে কাজ করতে চাই।’ সিনেমার স্ক্রিপ্টে কিছু একটা খুঁজে পেলে সেই সুযোগটি লুফে নেবেন বলেও জানান অভিষেক বচ্চন।
‘ধুম টু’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অভিষেক বচ্চনের। তারপর ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক।। ২০১১ সালে নভেম্বরে তাদের কোলজুড়ে আসে একটি কন্যাসন্তান।