ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাথটাবে অন্তরঙ্গ গৌরব-বানি

Link Copied!

bani_gauravবিনোদন ডেস্ক : গত অক্টোবরে শুরু হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এখন চলছে এর সিজন টেনের সম্প্রচার। দিন যত গড়াচ্ছে ততই আকর্ষণীয় হয়ে উঠছে অনুষ্ঠানটি। বিশেষ করে এর ‘ভাইরাল ভিডিও ফেভার’ পর্বটি বেশ সাড়া ফেলেছে।
পোল ড্যান্স করে এরই মধ্যে সাড়া ফেলেছেন এ সিজনের অন্যতম প্রতিযোগী লোপামুদ্রা। এবার বাথটাবে অন্তরঙ্গ হয়ে সাড়া ফেললেন বানি জে এবং গৌরব চোপড়া।
‘বিগ বস’ কর্তৃপক্ষ এবার প্রতিযোগীদের নির্বাচন করতে মজার একটি পদ্ধতি অবলম্বন করেছেন। এ পদ্ধতির নাম ‘ভাইরাল ভিডিও ফেভার’।
এতে প্রতিযোগীদেরকে দুই দলে ভাগ করা হয়। দুই দলনেতা হিসেবে রাখা হয় লোপা এবং বানিকে। এতে প্রতিযোগীদের তিন মিনিটের একটি ভিডিও তৈরি করতে হয়। শুধু তাই নয় প্রতিযোগীদের এ ভিডিওর মাধ্যমে ‘বিগ বস’র বিশেষ অতিথি সানি লিওনকে খুশি করতে হয়।
বানি ও গৌরবকে বাথটাব সেটআপ দেয়া হয়। প্রতিযোগিতায় টিকে থাকতে তাদের এমন কিছু করতে হয় যা লোপামুদ্রার পোল ড্যান্সকে হার মানায়। সেটি করেছেনও তারা। বাথটাবে অন্তরঙ্গ অবস্থায় নিজেদের উপস্থাপন করেছেন দুজন। যা দেখে অবিভূত হয়েছেন সানি লিওন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রচার করা হয়েছে অনুষ্ঠানটির প্রোমো। সেখানেই এমনভাবে দেখা গেছে তাদের।
তবে দৃশ্যটি করার সময় বানি কিছুটা অস্বস্তিতে ছিলেন বলে মনে হয়েছে। কারণ এক পর্যায়ে গৌরব বানির ঘাড়ে চুমু দেয়া শুরু করলে তাকে ঠেলে দূরে সরিয়ে দেন তিনি। বানির এই বিষয়টি সবাইকে অবাক করেছে।