ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছর শেষে নওশীনের শুরু

Link Copied!

nowshinবিনোদন ডেস্ক : আলোচিত উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। কাজ করেছেন কয়েকটি চলচ্চিত্রেও। কিন্তু এখনো মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমা। তবে বছর শেষে সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত ‘মুখোশ মানুষ’শিরোনামের সিনেমার মাধ্যমে রুপালি ভুবনে অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর।
ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এ সিনেমাটি চলতি বছরের ৩০ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এতে নওশীনের বিপরীতে অভিনয় করেছেন হিল্লোল ও কল্যান কোরাইয়া। এ ছাড়াও আরো অভিনয় করেছেন বড়দা মিঠু, মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ।
এর আগে গত ১৬ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। ২মিনিট ৪৭ সেকেন্ডের এই ট্রেইলারে তুলে ধরা হয়েছে সিনেমার বিভিন্ন দৃশ্য। এতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়। ট্রেইলার প্রকাশের পর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এতে অন্তরঙ্গ দৃশ্যসহ সিনেমার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
‘মুখোশ মানুষ’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। আর চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইয়াসির। আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। ফাইনাল মিক্স অ্যান্ড ডিজাইন- তির্থানক মজুমদার। সংগীত করেছেন- চিরকুট ব্যান্ডের ভোকাল পিন্টু ঘোষ এবং আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন- সুকন্যা মজুমদার, আঁচল এবং আরিফ। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন- সাহিল রনি।