ঢাকাSunday , 4 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইগারের কাছে নাচ শিখছেন নওয়াজউদ্দিন!

Link Copied!

tiger_shroff_nawazuddin_siddiquiবিনোদন ডেস্ক : ভিকি রজনী পরিচালিত মুন্না মাইকেল সিনেমায় অভিনয় করছেন টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। একসঙ্গে অভিনয়ের বিষয়টি বেশ উপভোগ করছেন তারা।
সিনেমায় টাইগারের সঙ্গে গানে নাচতে দেখা যাবে নওয়াজউদ্দিনকে। শোনা যাচ্ছে, এ বিষয়ে তাকে সাহায্য করছেন টাইগার শ্রফ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে নওয়াজউদ্দিন বলেন, ‘টাইগার খুবই ভালো ড্যান্সার। আমি তালে তালে কিছুটা শিখছি। নাচের ব্যাপারে আমার প্রতিবন্ধকতা রয়েছে, আমার শরীর এ ব্যাপারে মোটেও অভ্যস্ত নয়। টাইগার খুবই শান্ত স্বভাবের।’
এরোর্স ইন্টারন্যাশনালের প্রযোজনায় মুন্না মাইকেল সিনেমায় টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও অভিনয় করছেন নিধি আগরওয়াল। এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে তার। ২০১৭ সালের ৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।