ঢাকাSunday , 4 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনমকে প্রেমিকের উপহার

Link Copied!

sonamবিনোদন ডেস্ক : সব বিষয়ে খোলাখুলি উত্তর দিতেই পছন্দ করেন অভিনেত্রী সোনম কাপুর। তবে নিজের লাভ লাইফ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
অনেকদিন ধরেই আনন্দ আহুজার সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। কিন্তু বিষয়টি সব সময়ই নাকচ করেছেন এই অভিনেত্রী।
গত আগস্টে রুস্তম সিনেমার সাফল্যের পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন সোনম এবং আনন্দ। এরপর তাদের একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে এ জুটি পরস্পরের হাত ধরা অবস্থায় ছিলেন। এ গুঞ্জনে আরো হাওয়া দিয়েছে সম্প্রতি ইন্সটাগ্রামে এক বন্ধুর সঙ্গে সোনমের কথোপকথন।
সম্প্রতি ৩১ বছর বয়সি এ ফ্যাশন ডিভা ইন্সটাগ্রামে তার একটি ছবি পোস্ট করেন। এতে তিনি সাদা রঙের একটি পোশাক এবং ডেনিমের একটি জ্যাকেট পরা ছিলেন। ছবিতে সোনমের ঘনিষ্ঠ বন্ধু মাসাবা গুপ্তা মন্তব্য করেন, জ্যাকেটটি তার পছন্দ হয়েছে। উত্তরে সোনম জানান, জ্যাকেটটি তাকে উপহার দিয়েছে আনন্দ আহুজা। স্বাভাবিকভাবেই কথিত প্রেমিকের কাছ থেকে সোনমের উপহার বিষয়টি সবার নজরে এসেছে।
গুঞ্জন শোনা যাচ্ছে, ২ বছর ধরে প্রেম করছেন সোনম-আনন্দ। কিছুদিন আগে আনন্দের সঙ্গে লন্ডনে ছুটি কাটানোর ছবি স্ন্যাপচ্যাটে পোস্ট করেছিলেন সোনম। এবার তাকে দেয়া কথিত প্রেমিকের উপহারের কথা জানালেন তিনি। এবার দেখার বিষয় প্রেমের কথা কবে স্বীকার করেন সোনম।