ঢাকাSunday , 4 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মিথ ১৬৪, অস্ট্রেলিয়া ৩২৪

Link Copied!

smithস্পোর্টস ডেস্ক : চ্যাপেল-হ্যাডলি ট্রফির প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৪ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য নিউজিল্যান্ডের চাই ৩২৫।
ওয়ানডে ক্যারিয়ার সেরা ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন স্মিথ। এ ছাড়া ট্রাভিস হেড ৫২ ও ম্যাথু ওয়েড ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। কিন্তু দলকে হতশার শুরু উপহার দেন অ্যারন ফিঞ্চ। ম্যাট হেনরির করা ইনিংসের তৃতীয় বলেই বোল্ড হয়ে ডাক মেরে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার।
আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার দ্বিতীয় উইকেটে স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলকে ৪৭ পর্যন্ত টেনে নিয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। অভিষিক্ত লোকি ফার্গুসওনের বলে বোল্ড হওয়ার আগে এই বাঁহাতি করেন ২৪ রান।
তৃতীয় উইকেটে জর্জ বেইলিকে নিয়ে স্মিথ গড়েন ৪২ রানের জুটি। কিন্তু ৩ রানের মধ্যে বেইলি (১৭) ও মিচেল মার্শ ফিরে গেলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের স্কোর তখন ৪ উইকেটে ৯২।
এরপরই পঞ্চম উইকেটে ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে ১২৭ রানের বড় জুটি গড়েন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক তুলে নেন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি। ফার্গুসনের বলে ২ রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ১২০ বলে। পরের ওভারেই ফিফটি তুলে নেওয়া হেড (৫২) খানিক বাদে ট্রেন্ট বোল্টের দারুণ এক ফিরতি ক্যাচে বিদায় নেন।
হেডের বিদায়ের পর স্মিথ ষষ্ঠ উইকেটে ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে মাত্র ৩৭ বলে ৮৩ রানের আরেকটি বড় জুটি গড়েন। বোল্টের বলে কলিন মুনরোর হাতে ক্যাচ দেওয়ার আগে ১৫৭ বলে ১৬৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তার ইনিংসে চার ১৪টি, ছক্কা ৪টি।
স্মিথের ১৬৪ রান সিডনিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ছিল এবি ডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ বলে করেছিলেন অপরাজিত ১৬২। স্মিথের ১৬৪ নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সর্বোচ্চ ম্যাথু হেইডেনের অপরাজিত ১৮১, ২০০৭ সালে হ্যামিল্টনে।
স্মিথের বিদায়ের পরের ওভারে হেনরির বলে বোল্ড হওয়ার আগে মাত্র ২২ বলে ৩ ছক্কা ও এক চারে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওয়েড। শেষ ওভারে ৫ বলে দুই চারে ১১ রান করেন মিচেল স্টার্ক। তাতে অস্ট্রেলিয়া পায় বড় পুঁজি।