ঢাকাSunday , 4 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করপোরেট ক্রিকেটে জয় পেল যারা

Link Copied!

corporateনিজস্ব প্রতিবেদক : আল হারামাইন পারফিউমস ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে শনিবার ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচগুলোতে জয় পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার, আলিফ গ্রুপ, এডিসন গ্রুপ ও গ্রামীণ ফোন।
‘ডি’ গ্রুপের ম্যাচে এরিকসনকে ৯ উইকেটে হারায় এনার্জিপ্যাক পাওয়ার। টস জিতে ব্যাট করতে নেমে এরিকসন ১৮ ওভারে ১০৯ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শাকির। ১৪ রানে ৪ উইকেট নেন এজাজুল। ১১০ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ১২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় এনার্জিপ্যাক পাওয়ার। ৩৬ বলে ৫৭ রান করে ম্যাচসেরা হয়েছেন এনার্জিপ্যাক পাওয়ারের রাশেদ।
‘ই’ গ্রুপের ম্যাচে স্কয়ার গ্রুপকে ১ উইকেটে হারায় আলিফ গ্রুপ। আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৯১ রানে অলআউট হয় স্কয়ার। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আলিফ গ্রুপ। ম্যাচসেরা আলিফ গ্রুপের শৈবাল দেবনাথ।
একই গ্রুপে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংকে ৬ উইকেটে হারায় এডিসন গ্রুপ। আগে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ৫৬ রানেই অলআউট হয়ে যায় এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং। ১২ রানে ৩ উইকেট নেন শফিকুল ইসলাম। জবাবে ৪ উইকেট হারিয়ে ১১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় এডিসন গ্রুপ। ম্যাচসেরা হন শফিকুল ইসলাম।
এ ছাড়া ‘এ’ গ্রুপে আইসিডিডিআরবিকে ১৩ রানে হারায় গ্রামীণ ফোন। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করেছিল গ্রামীণ ফোন। মাত্র ৫০ বলে ৮৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাব্বি। জবাবে আইসিডিডিআরবি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি। গ্রামীণ ফোনের সাইদুর ব্যাট হাতে ৪২ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।