ঢাকাSunday , 4 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে আসফার আলম ট্রাস্ট ফান্ড গঠন

Link Copied!

dhaka-universityনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘আসফার আলম স্মৃতি ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে।
এ ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত আসফার আলমের মা গুলশান আরা আলম ১৫ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএসসি সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে আসফার আলম স্মৃৃতি স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। তিনি প্রয়াত আসফার আলমের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বির আহমেদ, রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন লাফিফা জামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান এবং দাতার আত্মীয় রেজাউল করিম খন্দকার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এ কে এম শাহ আলম এবং গুলশান আরা আলমের একমাত্র ছেলে প্রয়াত আসফার আলম ১৯৯৩ সালের ৫ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ায় অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ‘ইউএস প্রেসিডেনসিয়াল অ্যাওয়ার্ড’ লাভ করেন। ২০১৫ সালের ১১ জুলাই ক্যালিফোর্নিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।