ঢাকাSaturday , 3 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌথ প্রযোজনার সিনেমায় রণবীর

Link Copied!

ronobirবিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করছের ভারতীয় মডেল ও অভিনয়শিল্পী রণবীর। এবার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘৯৯ ম্যানশন’ শিরোনামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা মিজানুর রহমান লাবু।
এক্সট্রিম ফাইভ প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করবেন, শতাব্দী ওয়াদুদ, জান্নাতুল মিতুসহ অনেকে। এছাড়া ওপার বাংলা থেকে একজন নায়িকা নেয়া হবে বলেও নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান লাবু বলে, ‘আগামী জানুয়ারি থেকে এ সিনেমার শুটিং শুরু করব। ওপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনো ঠিক করা হয়নি। থ্রিলার ঘরানার সিনেমা এটি। আশা করছি, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন।’
তিনি আরো বলেন, ‘‘৯৯ ম্যানশন’ সিনেমার চিত্রনাট্য লেখা এখনো শেষ হয়নি। এর চিত্রনাট্য লিখছেন রুবায়েত।’’
ওপার বাংলার রণবীর বেশকিছু মডেলিংয়ের কাজ করেছেন। তিনি বাংলাদেশের ‘বিজলী’ শিরোনামের সিনেমায় কাজ করছেন। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি হক। এ সিনেমার শুটিং শেষ করে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশের কয়েকটি সিনেমার কাজের বিষয় কথা চলছে বলেও জানা যায়।
মিজানুর রহমান লাবু পরিচালিত ‘তুখর’ ও ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’শিরোনামের চলচ্চিত্রের শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।