ঢাকাSaturday , 3 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রজনীকান্তের স্টাইল নিয়ে সালমানের স্মৃতিচারণা

Link Copied!

rojonikantoবিনোদন ডেস্ক : নির্মিত হচ্ছে রোবট সিনেমার দ্বিতীয় কিস্তি। এবার সিনেমাটির নাম রাখা হয়েছে ২.০। সম্প্রতি প্রকাশিত হয়েছে, রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির পোস্টার।
পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন বলিউডের ‘সুলতান’ খ্যাত তারকা সালমান খান। রজনীকান্তের সঙ্গে দেখা করার জন্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
অনুষ্ঠানে কিংবদন্তি এ তারকার সঙ্গে ১৯৯০ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করেন সালমান। ‘ঝুম্মা চুম্মা’ শিরোনামে লন্ডনের এই ট্যুরে ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্তসহ কয়েকজন তারকা অভিনেতা।
ঘটনার স্মৃতিচারণ করে সালমান বলেন, ‘ট্যুরের এক পর্যায়ে আমি বাথরুমে যাই, তখন দেখি রজনী গুরু সিগারেট দিয়ে তার আইকনিক স্টাইলের অনুশীলন করছেন। নিচে অনেক সিগারেট পড়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, গুরু কী করছেন? ওয়েম্বলি অ্যারেনাতে খোলা জায়গায় কনসার্ট হচ্ছিল। বাইরে অনেক বাতাস এবং ঠান্ডা ছিল। আমি মঞ্চের পেছনে দাঁড়িয়ে দেখছিলাম তিনি সঠিকভাবে করতে পারেন কিনা। দেখলাম একবারেই সিগারেট তার হাত থেকে সরাসরি মুখে গিয়ে পড়ল। আমি তখন ভাবলাম এটি আসলেই অসাধারণ।’
অনুষ্ঠানে অক্ষয় কুমারেরও বেশ প্রশংসা করেন সালমান। তিনি জানান, তার সমসাময়িক অভিনয় শিল্পীদের মধ্যে একমাত্র অক্ষয়ই একজন অভিনেতা হিসেবে নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছেন।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া-জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল রোবট-টু। এবার সিনেমাটির নামকরণ করা হয়েছে ২.০। সিনেমাটি পরিচালনা করছেন তামিল সিনেমার জনপ্রিয় নির্মাতা শংকর। সংগীত পরিচালনা করেছেন এ. আর রহমান।  আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।