ঢাকাSaturday , 3 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় হারে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

Link Copied!

bangladeshনিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার কাছে বড় হার দিয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি মিশন শেষ হলো বাংলাদেশের।
নিজেদের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলোজি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার সানজিদা ইসলাম। এ ছাড়া শায়লা শারমিন ২৫ ও শামিমা সুলতানা করেন ১৭ রান।
জবাবে ৩ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান (২৫ বলে ৩ চার, ২ ছক্কা) করেন চামারি আতাপাত্তু। এ ছাড়া মেন্ডিস ২৪ ও হানসিকা করেন ১০ রান। বাংলাদেশের পক্ষে রুমানা নেন ২ উইকেট।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়ে ৬৪ রানে হেরেছিল বাংলাদেশ। যেটি ছিল মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড। পরের দুই ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড ও নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল রুমানা আহমেদের দল।
কিন্তু চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়ে নিজেদের গড়া সর্বনিম্ন রানের রেকর্ডটা নতুন করে লেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ হারে ৯ উইকেটে। এবার শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ভালো করলেও বড় পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ।