ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার কলিজা’য় মিশা সওদাগর

Link Copied!

mishaবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। এখনো দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। এবার ‘আমার কলিজা’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা।অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান মিশা সওদাগর।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এখন কাজ একটু কমিয়ে দিয়েছি। বেছে বেছে কাজ করছি। সিনেমার গল্প ও আয়োজন ভালো হলে কাজ করি। কিছুদিন আগে মামুনের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, কাজটি ভালো হবে।’সিনেমা প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘‘আমার সব সিনেমায় মিশা ভাই কাজ করেছেন। ‘আমার কলিজা’ সিনেমাতেও তিনি থাকছেন। খুব শিগগিরি সিনেমাটির কাজ শুরু করব।’’
অন্যান্য শিল্পী প্রসঙ্গে মামুন বলেন, ‘এ সিনেমায় বাপ্পির কাজ করার কথা ছিল। কিন্তু এখন বাপ্পিকে বাদ দিয়ে অন্য শিল্পীকে নিচ্ছি। তবে কয়েকদিন পর সকল শিল্পীদের নাম ঘোষণা করব।’ ‘আমার কলিজা’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখছেন অনন্য মামুন।
অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে জুটি বেধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। এ ছাড়াও এর আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখি সায়ন্ত। তাছাড়া এতে অভিনয় করেছেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে।