ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে লড়বেন দেবাশীষ বিশ্বাস

Link Copied!

debasisবিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে কার্যনিবাহী সদস্য পদে লড়বেন বলে জানিয়েছেন তিনি।
চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংগঠনটির ২০১৫-১৬ সালের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের শেষ শুক্রবার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করে দিয়েছেন।
এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রথমবারের মতো পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছি। আমাকে সাংস্কৃতিক সম্পাদক অথবা আন্তর্জাতিক সম্পাদক পদ নেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এগুলো নিচ্ছি না। শুধু কার্যনির্বাহী সদস্য হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্যানেলে সভাপতি পদে লড়বেন আমজাদ হোসেন ও মহাসচিব পদে লড়বেন জাকির হোসেনর রাজু্।’
এছাড়া সোহানুর রহমান-রায়হান মুজিবের একটি প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বর্তমান মহাসচিব মুশফিকুর রহমান গুলজার একটি প্যানেল গঠন করেছেন। এ প্যানেলের সভাপতি পদে তিনি থাকবেন আর মহাসচিব কে থাকবেন তা এখনো ঠিক করা হয়নি বলে জানান তিনি।
নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন-উর-রশিদ। অন্য দুই সদস্য হচ্ছেন আ. স. ম. শফিকুর রহমান ও বি এইচ নিশান। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
৩ ডিসেম্বর ভোটার তালিকা সংশোধন এবং ৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৮ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর।