ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্সেল বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা শনিবার শুরু

Link Copied!

marcelনিজস্ব প্রতিবেদক : দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল-এর পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল বিজয় দিবস পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতা-২০১৬’।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ৪ ডিসেম্বর।
বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।
এক বক্তব্যে এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ আমাদের সীমিত সামর্থ দিয়ে সাধ্যমতো চেষ্টা করছি সব ধরনের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার। ওয়ালটন গ্রুপ বিশ্বাস করে সুস্থ জাতি গঠনের জন্য ক্রীড়াঙ্গনকে সচল রাখার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আমরা সম্পৃক্ত হয়েছি বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সঙ্গে। তাদের সঙ্গে নিয়মিত কাজ করার চেষ্টা করছি আমরা। রেসলিং ফেডারেশন আগামী মাসে ওরিয়েন্টাল কুস্তি (মাটির কুস্তি) প্রতিযোগিতার আয়োজন করবে। বাংলাদেশে এই প্রথম ওরিয়েন্টাল কুস্তি হতে যাচ্ছে। তাদের এই আয়োজনের সঙ্গেও ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’
ওয়ালটন গ্রুপের প্রশংসা করে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গেল কয়েক বছর ধরে বাংলাদেশ রেসলিং ফেডারেশন নিয়মিত বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করছে। গেল বছরও বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছিল ওয়ালটন গ্রুপ। এবারও তারা এগিয়ে এসেছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। ওয়ালটন গ্রুপ একমাত্র প্রতিষ্ঠান যারা সব ধরনের খেলাধুলার পাশে দাঁড়াচ্ছে। ওয়ালটন গ্রুপের মতো অন্যান্য গ্রুপ যদি খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে তাহলে শুধু কুস্তি নয়, সব ধরনের খেলাধুলারই ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এই ‘মার্সেল বিজয় দিবস পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতায় ৪টি দলের ১২০ জন নারী (৬০ জন) ও পুরুষ (৬০ জন) কুস্তিগীর অংশ নেবেন। অংশ নিতে যাওয়া দল চারটি হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার।
পুরুষ ও মহিলা বিভাগে ৮টি করে ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষদের ওজন শ্রেণিগুলো হলো- ৫৫ কেজি, ৬১ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি, ৮৬ কেজি, ৯৭ কেজি ও ১২৫ কেজি। মহিলাদের ওজন শ্রেণিগুলো হলো- ৪৮ কেজি, ৫৩ কেজি, ৫৫ কেজি, ৫৮ কেজি, ৬০ কেজি, ৬৩ কেজি, ৬৯ কেজি ও ৭৫ কেজি। প্রতিটি ওজন শ্রেণির প্রথম তিনজনকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একইরকম হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে।