ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে উপকৃত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা

Link Copied!

bcbনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা বিপিএলে খেলে উপকৃত হচ্ছেন। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ক্রিকেটারদের সঙ্গে কথা বলে এমনটাই জানালেন।
বুধবার মিরপুর শের-ই-বাংলায় বিসিবির এ পরিচালক ও বিপিএলের শীর্ষ কর্তা বলেন,‘আমি আলাদাবভাবে প্রত্যেকটা জাতীয় দলের খেলোয়াড়ের সাথে কথা বলেছি, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকে বলেছে, এই টুর্নামেন্টে খেলে তারা উপকৃত হচ্ছে। লম্বা সময় ধরে এতোগুলো বড় ক্রিকেটার একসঙ্গে খেলছে। সবচেয়ে বড় কথা অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা। এ কারণে তারা উপকৃত হচ্ছে।’
বিপিএলে ব্যক্তিগতভাবে ভালো করছে জাতীয় দলের ক্রিকেটাররা। সবচেয়ে বেশি রান তামিম ইকবালের, ৩৫১। ১ উইকেট কম নিয়ে সবচেয়ে বেশি উইকেট শফিউল ইসলামের, ১৬। ধারাবাহিকভাবে রান পাচ্ছেন মুশফিকুর রহিম (৩৩২), মাহমুদল্লাহ রিয়াদ (২৭৯),  সাব্বির রহমান (২৭৩), মোসাদ্দেক হোসেন (২৬২)। এছাড়া বল হাতে উইকেট পাচ্ছেন মোহাম্মদ শহীদ (১৫),  তাসকিন আহমেদ (১৫), রুবেল হোসেন (১১)।
ইসমাইল হায়দার মল্লিক আরও বলেন,‘আমাদের স্থানীয় ক্রিকেটাররা খুব ভালো পারফর্ম করছে। তরুণ কিছু খেলোয়াড়ের খেলা আমাদের ভালো লেগেছে। মিরাজ ভালো ব্যাটিং করেছে, মেহেদী মারুফ ভালো ব্যাটিং করছে, শাহরিয়ার নাফীস ফিরে এসেছে। সব মিলিয়ে আমাদের স্থানীয় ক্রিকেটাররা ভালো খেলছে। এজন্য আমরা বিপিএলকে সফল বলব।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের দাবি, জনপ্রিয়তায় আইপিএলের পরই বিপিএলের অবস্থান।