ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিগ কাপের সেমিতে লিভারপুল

Link Copied!

Liverpoolস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দাপিয়ে খেলছে লিভারপুল। লিগে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ক্যাপিটাল ওয়ান কাপেও বেশ ভালো অবস্থানে রয়েছে দলটি।
ক্যাপিটাল ওয়ান কাপে শেষ চারে ওঠার লড়াইয়ে গতকাল রাতে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ঘরের মাঠ আনফিল্ড স্টেডিয়ামের ওই ম্যাচে ২-০ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।
ঘরের মাঠের জয়ে লিভারপুলের হয়ে একটি করে গোল করেন ডিভক ওরিগি ও ওডবার্ন। তবে ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য বেশ সংগ্রাম করতে হয়েছে লিভারপুলকে। শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলে প্রথমার্ধে কোনো গোল হয়নি।
গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য বেশ লড়তে হয়েছে লিভারপুলকে। ম্যাচের ৭৬ মিনিটে অলরেডসদের প্রথম উচ্ছ্বাসে ভাসান ক্লাবটির বেলজিয়ান তারকা ডিভক ওরিগি। এর ৫ মিনিট পর লিভারপুলের ব্যবধান দিগুণ করেন ওডবার্ন। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষ লিডস ইউনাইটেডকে আর কোনো সুযোগ দেয়নি লিভারপুল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই সেমিফাইনালের টিকিট পায় ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।