ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীর প্রতি সহিংসতা রোধে ইয়ুথ ক্যাম্পেইন

Link Copied!

dhakaনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নারীর প্রতি সহিংসতা রোধে ইযুথ ক্যাম্পেইন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটার ভবনে এটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। তিনি বলেন, ঘরে-বাইরে নারীরা নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। তাই নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এবং অধিকার আদায়ে যার যার অবস্থান থেকে লড়াই করতে হবে। এগিয়ে আসতে হবে যুবসমাজকে।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক ওয়াহিদা ইদ্রিস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ১৬ দিনের প্রচারাভিযানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এই ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।